জাতীয়

সিলেটে এসে স্ত্রীর প্রশংসা করে যা বললেন রাষ্ট্রপতি

অনলাইন নিউজ ডেস্ক

একদিনের সফরে মঙ্গলবার সিলেটে এসে নাগরিক সংবর্ধনা পেয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হওয়ার পর এটিই তার প্রথম সিলেট সফর। এ সফরে তার সঙ্গে ছিলেন স্ত্রী রাহাত আরা বেগম।

মঙ্গলবার বিকেলে নগরভবনে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে রাষ্ট্রপতির সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রীও।

বক্তব্যের একপর্যায়ে স্ত্রী রাহাত আরা বেগমের প্রশংসা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘একটি কথা বলতে ভুলে গেছি, মঞ্চে যিনি বসে আছেন তিনি আমার সহধর্মিণী। তাকে ধন্যবাদ না দিলে আমার অন্যায় হবে।’

তিনি আরও বলেন, ‘কারণ তিনি প্রতিটি পদক্ষেপে আমাকে সাহস জুগিয়েছেন, আমার পথচলায় আমার পাশে থেকেছেন। আমার সন্তানদের তিনি মানুষ করেছেন। এখনও আমার পাশে থেকেই তিনি সাহস জুগিয়ে যাচ্ছেন।’

এর আগে মঙ্গলবার সকালে সিলেটে পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি শেষে রাতে তিনি সিলেট ত্যাগ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button