কৃষিস্থানীয়

গোয়াইনঘাটে খুচরা সার ডিলারদের লাইসেন্স বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

এবাদুর রহমান গোয়াইনঘাট (সিলেট)প্রতিনিধি:

গোয়াইনঘাটে খুচরা সার ডিলারদের লাইসেন্স বহাল রাখার দাবিতে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা গোয়াইনঘাট ও উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার বেলা ২টার দিকে গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্যবসায়ী মাওলানা মুফজুর রহমান ও ব্যবসায়ী কবির আহমেদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ব্যবসায়ী আব্দুল হান্নান নাছির উদ্দীন, হাফিজ সুলেমান প্রমুখ। বক্তরা বলেন ২০০৯ সালের নীতিমালা অনুযায়ী আমরা ৬৮জন খুচরা সার ডিলারগন সরকারের আদেশ অনুযায়ী উপজেলার বিভিন্ন বাজার সার সরবরাহ করে আসছি। হঠাৎ করে ২০২৫ সালে বর্তমান অন্তরবর্তীকালীন সরকার নতুন নীতিমালা অনুযায়ী খুচরা সার বিক্রেতাদের ডিলারসীপ লাইসেন্স বাতিল করে বিসিআইসি ডিলারগনদের বহাল রেখেছে। তারা আরও বলেন খুচরা সার ডিলারদের লাইসেন্স বাতিল করায় গোয়াইনঘাটসহ সারা দেশে লক্ষাধিক খুচরা সার ডিলাররা বেকার হয়ে পড়বেন এবং তারা তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপনের উপক্রম হবে। অপরদিকে প্রান্তিক কৃষকরা বিড়ম্বনার শিকার হবেন। এতে কৃষি ক্ষেতে ব্যাগাত ঘটবে। তাই ব্যবসায়ী কৃষকদের সমস্যার কথা বিবেচনা করে এই নীতিমালা বাতিল করে খুচরা সার ডিলারদের লাইসেন্স বহাল রাখার জোর দাবি জানান। এদিকে বিকেল ৩টার দিকে ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button