জাতীয়বিশেষ প্রতিবেদনমুক্তিযুদ্ধশীর্ষ সমাচারসম্পাদকীয়সারাদেশ

আজ ১৫ ডিসেম্বর — সিলেট মুক্তদিবস

 

১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটে। সিলেট রেলওয়ে স্টেশন এলাকাকে কেন্দ্র করে পাক হানাদার বাহিনীর কবল থেকে সিলেট জেলা সম্পূর্ণরূপে মুক্ত হয়।

মহান স্বাধীনতার ঘোষক, জেড ফোর্সের অধিনায়ক বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর নেতৃত্বে পরিচালিত অভিযানের মধ্য দিয়ে সিলেটে পাকিস্তানি বাহিনীর চূড়ান্ত পতন ঘটে। জেড ফোর্সের কৌশলগত অগ্রযাত্রা, সাহসী নেতৃত্ব ও মুক্তিযোদ্ধাদের সমন্বিত প্রতিরোধের মুখে পাক বাহিনী আর টিকতে পারেনি।

এই দিনে সিলেটে অবস্থানরত

১২৫ জন পাকিস্তানি অফিসার

প্রায় ৭০০ জন সৈন্য

জেড ফোর্সের কমান্ডার মেজর জিয়াউর রহমানের নিকট আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে।

ঐতিহাসিক এই আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—

বাংলাদেশের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম. এ. জি. ওসমানী,

ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা মেজর জেনারেল কে. ভি. কৃষ্ণ রাও,

এবং বীরত্বের প্রতীক বীর বিক্রম মেজর হাফিজ।

সিলেট মুক্ত হওয়ার মধ্য দিয়ে উত্তর-পূর্বাঞ্চলে পাকিস্তানি সামরিক শক্তির সম্পূর্ণ ভরাডুবি ঘটে এবং ১৬ ডিসেম্বর ঢাকায় সার্বিক বিজয়ের পথ আরও সুগম হয়।

সিলেট মুক্তদিবস শুধু একটি সামরিক বিজয়ের স্মৃতি নয়—
এটি বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা, ত্যাগ, নেতৃত্ব ও সাহসিকতার এক উজ্জ্বল দলিল

মেহেদী হাসান রাতুল

বিশেষ প্রতিনিধি ( সিলেট )

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button