অপরাধ

জগন্নাথপুরে অবৈধভাবে মাটিকাটায় ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের দণ্ড

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মাটিকাটার দায়ে এক ব্যক্তিকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ডসহ অর্থদন্ড প্রদান করা হয়েছে।

২১ ডিসেম্বর রোববার দুপুরে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মহসীন উদ্দিনের নেতৃত্বে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে স্থানীয় সমধল নোয়াগাঁও গাঙ্গের পাড় এলাকায় হাওর ও সরকারি রাস্তা সংলগ্ন জায়গা হতে এক্সেভেটর মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে একজন আসামীকে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ০৩ (তিন) লক্ষ টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। অন্য আসামীরা পালিয়ে যাওয়ায় তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি।

এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মহসীন উদ্দিন জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসন, জগন্নাথপুরের এ ধরনের অভিযান চলমান থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button