রাজনীতি

‘খালেদা জিয়ার সংগ্রামী জীবন বিএনপি নেতাকর্মীদের দিকনির্দেশক’

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কসবা-আখাউড়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ কবীর আহমেদ ভূঁইয়া বলেন, “রাজনীতি শুধুমাত্র ক্ষমতার লড়াই নয়, এটি মানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার নৈতিক সংগ্রাম। বেগম খালেদা জিয়া সেই নৈতিক রাজনীতির প্রতীক।”

তিনি আরও বলেন, “স্বৈরাচার, দমন-পীড়ন ও অন্যায়ের কাছে তিনি কখনো মাথানত করেননি। তার সংগ্রামী রাজনৈতিক জীবন আজ বিএনপি নেতাকর্মীদের জন্য দিকনির্দেশনা হয়ে থাকবে।”

আলহাজ কবীর আহমেদ ভূঁইয়া বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও সাহসী নেতৃত্ব আমাদের নতুন প্রেরণা দেবে। তার দেখানো পথ অনুসরণ করেই আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।”

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিনাউটি ইউনিয়ন বিএনপির সহসভাপতি হারিজ মেম্বার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরুল আহমেদ, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুসলেম উদ্দিন। অনুষ্ঠানে কসবা উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button