অপরাধ

চেতনানাশক মেশানো জুস খাইয়ে লুটপাট, পাঁচজন গ্রেপ্তার

চেতনানাশক মিশ্রিত জুস খাইয়ে যাত্রীদের অজ্ঞান করে লুটের চেষ্টা করার অভিযোগে পাঁচ সদস্যের একটি অজ্ঞান পার্টিকে গ্রেপ্তার করেছে ঢাকা রেলওয়ে পুলিশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ঢাকা মেইল (লোকাল) ট্রেনে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আবদুল করিম (৫৪), মোস্তফা (৫৫), মো. আজিজুল হক (৫০), মো. ইয়াসিন (৩৬) ও মো. বিল্লাল খান (৪৩)।

রেলওয়ে পুলিশ জানায়, চলন্ত ট্রেনে মো. শাহীনুর আলম অন্তর (২৩) ও মো. জসিম উদ্দিন (৫০) নামে দুই যাত্রীকে চেতনানাশক ট্যাবলেট মিশ্রিত জুস পান করিয়ে অজ্ঞান করে টাকা ও মোবাইল লুটের চেষ্টা করছিল চক্রটি। এ সময় রেলওয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করে।

অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে দুই পাতা ডিসোপ্যান ট্যাবলেট, এক পাতা পিউরিসাল ট্যাবলেট, চেতনানাশক পাউডার রাখার দুটি বোতল এবং যাত্রীদের কাছ থেকে লুট করা দুই হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানানো হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button