রাজনীতি

ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতীক সংগ্রহ করেন।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর ডা. তাসনিম জারা বলেন, গত কয়েক দিন ধরে খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলতে গিয়ে অনেকেই জানতে চেয়েছেন—নির্বাচনে তাকে কোন প্রতীকে ব্যালট পেপারে পাওয়া যাবে। আজ সেই প্রশ্নের একটি পরিষ্কার উত্তর পাওয়া গেছে।

তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং আগামী দিন থেকেই নির্বাচনী প্রচারণা শুরু হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতাভিত্তিক রাজনীতিকে সামনে রেখেই তার প্রচারণা পরিচালিত হবে বলে জানান তিনি। এ জন্য সবার দোয়া ও শুভকামনা কামনা করেন।

এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতেও একটি পোস্ট দেন ডা. তাসনিম জারা। সেখানে তিনি লেখেন, “সব বাধা পেরিয়ে ফুটবল প্রতীক নিয়েই আমরা নির্বাচন করছি!”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button