আইন ও বিচার

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে অনুসন্ধান চলমান থাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুদকের আবেদনের ভিত্তিতে এই আদেশ দেওয়া হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ নিষেধাজ্ঞার আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান এ সংক্রান্ত আবেদন করেন।

আবেদনে বলা হয়, মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগের অনুসন্ধান করছে দুদক। অভিযোগগুলোর মধ্যে রয়েছে—মিরপুর গাবতলী পশুর হাট ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার ও হোটেল শেরাটন সংক্রান্ত অংশীদারিত্ব, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং স্থানে দোকান নির্মাণ ও বরাদ্দ, সিটি করপোরেশনের ভ্যান সার্ভিস, ফুটপাতের দোকান বরাদ্দসহ বিভিন্ন বিষয়।

দুদক আরও জানায়, এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে তাকে তলব নোটিশ দেওয়া হলেও তিনি উপস্থিত হননি। এছাড়া তিনি দেশত্যাগ করতে পারেন—এমন তথ্য পাওয়ায় সুষ্ঠু তদন্তের স্বার্থে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়। আদালত আবেদনটি আমলে নিয়ে তার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button