জাতীয়

অঙ্গিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী

অনলাইন নিউজ ডেস্ক

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের দুর্ভোগ কমানোর লক্ষ্যেই জনবান্ধব বাজেট পাস করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শুধু বিএনপির নেতাকর্মীরাই নন, হিন্দু ধর্মাবলম্বীরাও শেখ হাসিনা সরকারের সময় নিপীড়নের শিকার হয়েছেন। তিনি দাবি করেন, ষড়যন্ত্র করে কৃত্রিমভাবে ধর্মীয় বিভাজন তৈরির চেষ্টা করা গেলেও বাস্তবে বাঙালি জাতিকে বিভক্ত করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে হিন্দু ধর্মাবলম্বীরা জাতীয়তাবাদী শক্তির পক্ষে রায় দিয়েছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে রিজভী বলেন, “সবাইকে নিয়েই এই দেশ গড়ে উঠেছে। দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্রের মাধ্যমে জাতীয় ঐক্য বিনষ্ট করা যাবে না।”

এ সময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির সঙ্গে সম্পৃক্ত অনেক মানুষ বঞ্চনার শিকার হয়েছেন। তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button