জাতীয়

কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ১২টি মামলায় জামিন পাওয়ার পর বুধবার রাত ১০টা ১০ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মুক্তির পর তিনি বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি সকলকে নিয়ে একটি মানবিক সরকার গঠনের প্রত্যাশা করেন। একই সঙ্গে কারাগারে থাকা নিরপরাধ বন্দিদের প্রতিও সরকারের সদয় হওয়ার আহ্বান জানান।

আইভীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে ১২টি মামলা রয়েছে, যা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা হয়। গত বছরের ৯ মে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

এর আগে বিভিন্ন মামলায় বাংলাদেশ হাইকোর্ট তাকে জামিন দেন এবং পরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই জামিন বহাল রাখেন। সব মামলায় জামিন কার্যকর হওয়ার পর আদালতের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছালে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে মুক্তি দেওয়া হয়।

মুক্তির সময় তার আইনজীবী ও স্বজনরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button