সারাদেশ

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত আমিনুল হক বেলাল

নিজস্ব প্রতিবেদক, সিলেট।

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিলেট মহানগর তাঁতি দলের সদস্য সচিব আমিনুল হক বেলাল।
নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ায় ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেছেন, আমিনুল হক বেলালের নেতৃত্ব ও অভিজ্ঞতা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিক্রিয়ায় আমিনুল হক বেলাল বলেন, “সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করায় সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আমি কৃতজ্ঞ। ব্যবসায়ীদের অধিকার রক্ষা, সমস্যা সমাধান এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে আন্তরিকভাবে কাজ করে যাব।”

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণে নতুন কমিটি কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদী।
নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক বেলালের এই অর্জনে সিলেট মহানগর তাঁতি দলের নেতাকর্মীরাও সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা মনে করেন, ব্যবসায়ী সমাজের প্রতিনিধিত্ব করার পাশাপাশি তিনি সংগঠনের মর্যাদা বৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখবেন।

নতুন কমিটির মাধ্যমে সিলেটের ব্যবসায়ী সমাজের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়ন এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button