জাতীয়

চলতি বছরেই দেশে শিশুদের মিড-ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক

চলতি বছরের মধ্যেই দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালুর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে শিক্ষার্থীদের স্কুল ড্রেস সরবরাহের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে রাজধানীর মিরপুরের ন্যাশনাল বাংলা স্কুলে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, বিগত সরকারের সময়ে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার বেড়েছিল। বর্তমান সরকার শিশুদের শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যেই শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও মিড ডে মিল কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষাকে আরও আনন্দময় ও কার্যকর করতে খেলাধুলাকে পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি। শিক্ষার্থীরা যেন আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণ করতে পারে, সে জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আজকের শিশুরাই ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জনের মাধ্যমে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবে।

এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেন, সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে শিক্ষার্থীরা নিজেদের আগ্রহ ও পছন্দ অনুযায়ী বিষয় নির্বাচন করে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে পারবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button