জাতীয়

হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ৭ দিনের আল্টিমেটাম

অনলাইন নিউজ ডেস্ক

শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার দাবিতে সরকারকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। নির্ধারিত সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া ও আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সুস্পষ্ট পদক্ষেপ না দেখলে শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

শুক্রবার (৫ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের হওয়া একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।

সমাবেশে তিনি বলেন, এখন পর্যন্ত সরকার শরীফ ওসমান হাদী হত্যার বিচার নিয়ে কোনো সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করেনি। পলাতক আসামিদের কবে দেশে ফিরিয়ে আনা হবে এবং বিচার প্রক্রিয়া কতদিনের মধ্যে সম্পন্ন হবে, সে বিষয়ে সরকারের অবস্থান জানতে চায় ইনকিলাব মঞ্চ।

আব্দুল্লাহ আল জাবের আরও বলেন, ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী Mamata Banerjee-এর দেওয়া বক্তব্যের বিষয়েও যথাযথ অনুসন্ধান হওয়া প্রয়োজন ছিল। তার দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ঘটনার সত্যতা যাচাই করা উচিত ছিল।

তিনি বলেন, বিচার নিশ্চিত করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে ইনকিলাব মঞ্চ। তবে এখন আর নতুন কোনো দাবি বা দফা দেওয়ার সুযোগ নেই; বরং সরকারের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছে সংগঠনটি। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে তিনি সতর্ক করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button