রাজনীতি

আমি ক্ষমাপ্রার্থী’, দল বদলের বিষয়ে রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়েছেন রাশেদ খাঁন। বিএনপিতে যোগ দিয়ে ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে তিনি এ সিদ্ধান্ত নেন। তবে দল বদল করায় নেতাকর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
শনিবার (২৭ ডিসেম্বর) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বরাবর পদত্যাগপত্রে রাশেদ উল্লেখ করেন সালাম ও শুভেচ্ছা নেবেন। রাজপথে আপনার সহযোদ্ধা হিসেবে ২০১৮ সাল থেকে কোটা সংস্কার আন্দোলন থেকে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম ও রাজনীতি করেছি। এই পথচলায় আপনিসহ আপনার সহযোদ্ধাদের কেউ আমার আচরণে বা বক্তব্যে কষ্ট পেয়ে থাকলে আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি।
নূরকে উদ্দেশ করে রাশেদ আরও লেখেন, দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করার বিষয়ে আপনার সম্মতি পাওয়ায় আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যেখানেই থাকি আমাদের সম্পর্ক থাকবে ভ্রাতৃত্বের বন্ধনে অটুট। আমি আপনার কাছে দোয়া ও ভালোবাসা চাই। ব্যক্তিগত কারণে আজ থেকে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করছি। আপনার ও দলের প্রতি শুভ কামনা জানাচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button