খেলাধুলা

মেসিকে টপকে রোনালদো হয়েছেন নতুন রেকর্ডধারী

ফুটবলের দুই কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির লড়াই মাঠের বাইরে অর্থের মঞ্চেও অব্যাহত রয়েছে। তবে ২০২৫ সালে এই লড়াইয়ে স্পষ্ট জয় পর্তুগিজ সুপারস্টার রোনালদোর। তিনি আবারও বিশ্বের সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেটের তালিকায় শীর্ষে উঠে ইতিহাস গড়েছেন, মেসিকে ঠেলে দিয়ে তৃতীয় স্থানে নিয়ে গেছেন।

স্পোর্টিকোর তথ্য অনুযায়ী, সৌদি ক্লাব আল-নাসরের ফরোয়ার্ড রোনালদো গত এক বছরে ২৬০ মিলিয়ন ডলার আয় করেছেন, যার মধ্যে ২০০ মিলিয়ন ডলার তার বেতন এবং ৬০ মিলিয়ন ডলার এসেছে স্পনসরশিপ ও ব্যক্তিগত ব্যবসা থেকে। এটি টানা তৃতীয় বছরের মতো তিনি বিশ্বের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদ হিসেবে রেকর্ড গড়লেন।

রোনালদোর পর দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকান বক্সিং তারকা সাউল ‘ক্যানেলো’ আলভারেজ, যিনি আয় করেছেন আনুমানিক ১৩৭ মিলিয়ন ডলার। তৃতীয় স্থানে রয়েছেন লিওনেল মেসি, যার আয় ১৩০ মিলিয়ন ডলার, এর মধ্যে প্রায় ৭০ মিলিয়ন ডলার এসেছে স্পনসরশিপ এবং বাণিজ্যিক চুক্তি থেকে।

শীর্ষ পাঁচে আরও রয়েছেন:

  • হুয়ান সোটো (বেসবল, নিউইয়র্ক মেটস) — ১২৯.২ মিলিয়ন ডলার
  • লেব্রন জেমস (বাস্কেটবল, লস অ্যাঞ্জেলেস লেকার্স) — ১২৮.৭ মিলিয়ন ডলার

ফুটবল থেকে রোনালদো ও মেসি ছাড়াও শীর্ষ দশে আছেন ফরাসি তারকা করিম বেনজেমা, যিনি ১১৫ মিলিয়ন ডলার আয় করে ষষ্ঠ স্থানে রয়েছেন।

২০২৫ সালের সবচেয়ে বেশি আয় করা ১০ ক্রীড়াবিদ:

  1. ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল, ফুটবল) — ২৬০ মিলিয়ন ডলার
  2. ক্যানেলো আলভারেজ (মেক্সিকো, বক্সিং) — ১৩৭ মিলিয়ন ডলার
  3. লিওনেল মেসি (আর্জেন্টিনা, ফুটবল) — ১৩০ মিলিয়ন ডলার
  4. হুয়ান সোটো (ডোমিনিকান রিপাবলিক, বেসবল) — ১২৯.২ মিলিয়ন ডলার
  5. লেব্রন জেমস (যুক্তরাষ্ট্র, বাস্কেটবল) — ১২৮.৭ মিলিয়ন ডলার
  6. করিম বেনজেমা (ফ্রান্স, ফুটবল) — ১১৫ মিলিয়ন ডলার
  7. স্টিফেন কারি (যুক্তরাষ্ট্র, বাস্কেটবল) — ১০৫.৪ মিলিয়ন ডলার
  8. শোহেই ওতানি (জাপান, বেসবল) — ১০২.৫ মিলিয়ন ডলার
  9. কেভিন ডুরান্ট (যুক্তরাষ্ট্র, বাস্কেটবল) — ১০০.৮ মিলিয়ন ডলার
  10. জন রাহম (স্পেন, গলফ) — ১০০.৭ মিলিয়ন ডলার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button