রাজনীতি

ভোট কেন্দ্র দখলকারীরা বাড়ি থেকে দোয়া নিয়ে বের হবেন: হাসনাত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আসন্ন নির্বাচন স্বৈরতন্ত্র থেকে মুক্তির নির্বাচন। তিনি বলেন, শুধু ব্যক্তির পরিবর্তন নয়, স্বৈরাচারী কাঠামোরও পরিবর্তন চান তারা। ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে বলেও সতর্ক করেন তিনি।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, আগামী ১০০ বছরে দেশের রাষ্ট্র কাঠামো, প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগের চরিত্র কেমন হবে—তা নির্ধারিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে।

পূর্ববর্তী নির্বাচনগুলোর সমালোচনা করে তিনি অভিযোগ করেন, আগে নির্বাচন ঘিরে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের প্রভাবিত করার সংস্কৃতি ছিল। এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে এনসিপি মনোনীত প্রার্থী এসএম সাইফ মোস্তাফিজের হাতে দলীয় প্রতীক শাপলা কলি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button