জাতীয়

সরকারি অর্থ খরচ করে ঢাকার দুই সিটি প্রশাসক ভোটের প্রচারণা চালাচ্ছেন: আসিফ মাহমুদ

অনলাইন নিউজ ডেস্ক

সরকারি কোষাগারের অর্থ ব্যবহার করে ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে রাজধানীর নাখালপাড়ার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বৃক্ষ বিতরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

আসিফ মাহমুদ বলেন, এনসিপির পক্ষ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়েছে। তার দাবি, বর্তমান প্রশাসকরা দায়িত্বে থেকে নির্বাচনে অংশ নিতে পারেন না। তিনি অভিযোগ করেন, বিপুল পরিমাণ পোস্টার টানিয়ে নগর পরিবেশ দূষণ করা হচ্ছে। পাশাপাশি আবাসিক এলাকা ও মেট্রো স্টেশনের মতো স্থানেও গরুর হাট বসানো হয়েছে, যা নগর ব্যবস্থাপনার দুর্বলতার প্রমাণ।

তিনি আরও বলেন, এসব অব্যবস্থাপনা প্রমাণ করে সংশ্লিষ্ট ব্যক্তিরা মেয়র হওয়ার যোগ্য নন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এনসিপির মুখপাত্র জানান, দলটি এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। তবে জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়া হবে কি না, সে বিষয়ে তফসিল ঘোষণার পর অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button