জাতীয়

অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদমুক্ত দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশ সবার এবং অতীতের ঘটনা নিয়ে বিতর্কে না জড়িয়ে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনের সুযোগ কাজে লাগাতে হবে। বুধবার (১০ জুন) সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে শহীদ হওয়া সদস্যদের আত্মত্যাগ শুধু বাংলাদেশের জন্য নয়, বরং বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার সংগ্রামে নিয়োজিত মানুষের জন্য অনুপ্রেরণার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি আরও বলেন, গত চার দশক ধরে সশস্ত্র বাহিনী দেশের মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে। দেশের সম্মান, সাহস ও সার্বভৌমত্ব রক্ষায় বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ২০০৯ সালে সশস্ত্র বাহিনীর ওপর নেমে আসা সংকটের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে একটি শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্র গঠনে সেনাবাহিনীকে আরও অগ্রণী ভূমিকা রাখতে হবে।

মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী পরিবর্তিত বৈশ্বিক ও ভূরাজনৈতিক বাস্তবতায় প্রযুক্তিনির্ভর সামরিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আত্মোৎসর্গকারী ছয়জন শহীদের পরিবারের সদস্য এবং সাতজন আহত শান্তিরক্ষীর হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button