

অনলাইন নিউজ ডেস্ক
সিলেট সরকারি কলেজ ছাত্রদল জানিয়েছে, কোনো ব্যক্তি বা সদস্যের ব্যক্তিগত মন্তব্য, বক্তব্য কিংবা মতামতের দায় সংগঠন গ্রহণ করবে না।
সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি-দাওয়া আদায় এবং বিভিন্ন সমস্যা সমাধানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতেও শিক্ষার্থীদের পাশে ছিল, বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
বিবৃতিতে সিলেট সরকারি কলেজ ছাত্রদল জানায়, সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে তারা সব সময় কাজ করে যাবে। একই সঙ্গে শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক সমস্যা সমাধানে সিলেট সরকারি কলেজ ছাত্রদল সবসময় তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।



