সারাদেশ

জুলাই শহীদ দিবসে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট মহানগর শাখার শ্রদ্ধাঞ্জলি

‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট মহানগর শাখা আহবায়ক আব্দুস সালাম টিপুর নির্দেশনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

সিলেট প্রতিনিধি:

জুলাই শহীদ দিবস উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট মহানগর শাখা।

বুধবার (১৬ জুলাই) সংগঠনের আহ্বায়ক আব্দুস সালাম টিপুর নির্দেশনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হাসান সাগর, যুগ্ম আহ্বায়ক ফজলু মিয়া, মোস্তাকিম, সদস্য সচিব মাহমুদুল হাসান সাগরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ শেষে নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাঁরা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বলেন, শহীদদের আত্মত্যাগকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় শহীদদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণের রাজনীতিতে নিজেদের ভূমিকা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button