দূর্ঘটনা

সিলেটে তিনটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত হয়েছেন।

সিলেটের ওসমানীনগরে তিন বাসের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন এবং আরও ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে ওসমানীনগর উপজেলার দয়াময়ীর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শ্যামলী পরিবহনের হেলপার ও সুপারভাইজার ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্তত ১৫ জন।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গুরুতর অবস্থায় চালকও হাসপাতালে ভর্তি রয়েছেন।

ওসমানীনগর থানার ওসি মো. মনায়েম মিয়া নগরসমাচার সংবাদমাধ্যমকে জানান, দুর্ঘটনার পর নিহতদের লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

হাইওয়ে পুলিশ পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম বলেন, “ত্রিমুখী সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। আহতরা চিকিৎসা নিচ্ছেন এবং গাড়িগুলো আমাদের হেফাজতে নেওয়া হয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button