জাতীয়

পদ্মার মতো তিস্তা ব্যারেজেও পানি ধরে রাখার ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন নিউজ ডেস্ক

পদ্মা ব্যারেজের আদলে তিস্তা ব্যারেজেও পানি সংরক্ষণের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, বর্ষা মৌসুমের পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে ব্যবহারের লক্ষ্যে তিস্তা ব্যারেজ প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। চলতি বছরের মধ্যেই প্রকল্পভিত্তিক কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চলমান আলোচনা অব্যাহত থাকবে।

ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের প্রক্রিয়া চলছে।

সীমান্তে ‘পুশইন’ প্রসঙ্গে তিনি বলেন, এটি ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে বলে সরকার মনে করে না। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে এবং শিগগিরই সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button