

সিলেটের এমসি কলেজের সাবেক শিক্ষার্থী ও সাবেক ছাত্রনেতা শেখ পলাশ আহমেদ যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান University of Wales Trinity Saint David থেকে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি অর্জন করেছেন।
বিশ্বনাথ পৌরসভার কামালপুর গ্রামের বাসিন্দা শেখ পলাশ আহমেদ সম্প্রতি এ ডিগ্রি সম্পন্ন করেন। তিনি একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। ছয় ভাই ও এক বোনের মধ্যে তিনি পঞ্চম। তাঁর চার ভাই ও একমাত্র বোন দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন।
উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যাওয়ার আগে শেখ পলাশ আহমেদ সিলেটের এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ছাত্রজীবনে তিনি কলেজের রাষ্ট্রবিজ্ঞান সোসাইটির সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে দায়িত্ব পালন করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে সক্রিয় ভূমিকা রাখেন।
এমবিএ ডিগ্রি অর্জনের পর এক প্রতিক্রিয়ায় শেখ পলাশ আহমেদ মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি মা-বাবা, ভাই-বোন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ও দোয়ার জন্য ধন্যবাদ জানান।
তিনি বলেন, অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়ন এবং মানবকল্যাণে কাজ করতে চান।
শেখ পলাশ আহমেদের এ সাফল্যে বিশ্বনাথ পৌরসভা, কামালপুর গ্রাম এবং এমসি কলেজের সাবেক সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন অনেকে।



