রাজনীতি

বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন

বিএনপি ক্ষমতায় এলে লবণ চাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে—সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশের লবণ শ্রমিকরা তাদের উৎপাদিত লবণের ন্যায্য দাম পান। তিনি দাবি করেন, ঢাকায় ভোক্তারা যেখানে প্রতি কেজি লবণ ৪০ টাকায় কিনছেন, সেখানে স্থানীয় লবণ চাষিরা ১০ টাকাও পান না—যা চরম বৈষম্য। বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মগনামা ও উজানটিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মগনামা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, লবণ চাষিদের ন্যায্যমূল্য নিশ্চিতে তিনি অতীতে আন্দোলন করেছেন এবং তা বাস্তবায়নও হয়েছে। অন্তর্বর্তী সরকারের লবণ আমদানির সিদ্ধান্তে বাজারদর কমে গিয়েছিল, তবে তাদের অনুরোধে আমদানি বন্ধ করা হয়েছে, ফলে দাম বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতি করে এবং দেশের ভবিষ্যৎ উন্নয়নের একটি রূপরেখা জনগণের সামনে তুলে ধরেছে। দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, জেলা ওলামা দলের সভাপতি আলী হাসান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেম উদ্দিন, মহিলাদলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন জিনু, ইউনিয়ন বিএনপি নেতা ফয়সাল চৌধুরীরেজাউল করিম মিন্টু, এবং উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদীদ মুকুটসহ অন্যান্য নেতারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button