জাতীয়

সমাবেশে নেতাকর্মী না নেওয়ায় ছাত্রদল নেতাকে শোকজ

অনলাইন নিউজ ডেস্ক

রংপুর বিভাগীয় সমাবেশে নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগে নীলফামারীর ডোমার উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আশরাফুল আলম আশরাফকে শোকজ করেছে জেলা ছাত্রদল।

রোববার (১৯ জুলাই) জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগীয় সমাবেশে নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ না করে জেলা ছাত্রদলের কার্যক্রমে অসহযোগিতা করার অভিযোগে আশরাফুল আলমের বিরুদ্ধে কেন কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button