সারাদেশ

ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবীতে হরিপুরে জমিয়তের গণসমাবেশ

ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবীতে সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়নের উদ্যোগে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল ৩টা থেকে এশা পর্যন্ত হরিপুর বাজার স্ট্যান্ডে অনুষ্ঠিত এ সমাবেশে স্থানীয় আলেম-উলামা, দলীয় নেতৃবৃন্দ এবং হাজারো সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন, মাওলানা মুফতি মঈন উদ্দিন দেওবন্দী,
সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ৫নং ফতেহপুর ইউনিয়ন শাখা।

প্রধান অতিথি ছিলেন,মাওলানা শায়খ হিলাল আহমদ, মুহতামিম, হরিপুর বাজার মাদরাসা।

বিশেষ অতিথি ছিলেন, মুফতি জিল্লুর রহমান কাসেমী, মুহতামিম, দারুল উলুম হেমু মাদরাসা।

প্রধান বক্তা ছিলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ আলী, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

সমাবেশটি পরিচালনা করেন
মাসুম আলো মাহদি, সাধারণ সম্পাদক, যুব জমিয়তে উলামায়ে ইসলাম, সিলেট জেলা উত্তর।

বক্তারা বলেন,ইনসাফভিত্তিক সমাজ গঠন ছাড়া দেশের প্রকৃত শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়। জমিয়তের দাওয়াত হলো ইনসাফ, ঐক্য ও ইসলামী মূল্যবোধের প্রতিফলন।

গণসমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীরা শ্লোগানে মুখরিত করে তোলেন সমাবেশস্থল জমিয়তের দাওয়াত, জমিয়তের পয়গাম আল্লাহর জমিনে আল্লাহর নেয়াম।

সমাবেশ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button