স্বাস্থ্য

ডিএনসিসিতে রোববার থেকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

অনলাইন নিউজ ডেস্ক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় আগামী রোববার (২৮ জুন) থেকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) ডিএনসিসি নগর ভবনে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত অবহিতকরণ কর্মশালায় এ তথ্য জানানো হয়।

কর্মশালায় জানানো হয়, ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

ডিএনসিসির ৫৪টি স্থায়ী ও ১ হাজার ৮৫১টি অস্থায়ী কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হবে। প্রতিটি কেন্দ্রে দুইজন করে স্বেচ্ছাসেবকসহ মোট ৩ হাজার ৮১০ জন ভলান্টিয়ার দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ১৮৩ জন প্রথম সারির সুপারভাইজার এবং ১০৩ জন দ্বিতীয় সারির সুপারভাইজার মাঠ পর্যায়ে কাজ করবেন।

এছাড়া সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বস্তিবাসী, বাস টার্মিনাল ও রেলস্টেশনে চারটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনের দিনসহ পরবর্তী চারদিন এ কার্যক্রম চলবে।

একই সঙ্গে কর্মজীবী অভিভাবকদের সুবিধার্থে ডিএনসিসির স্থায়ী কেন্দ্রগুলোতে ক্যাম্পেইনের দিনসহ পরবর্তী চারদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button