জাতীয়

শেরপুর সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টায় নারী-শিশুসহ আটক ৯

অনলাইন নিউজ ডেস্ক

শেরপুরের শ্রীবরদী সীমান্তে চার শিশুসহ ৯ বাংলাদেশিকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় আটক করেছে বিজিবি।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার কর্ণঝোড়া বিওপির টহল চলাকালে হারিয়াকোনা পাহাড়ি এলাকায়। আটক সবাই নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা—এর মধ্যে ৪ শিশু, ৩ নারী ও ২ পুরুষ।

বিজিবির তথ্য অনুযায়ী, একটি মানবপাচার চক্রের সদস্যরা (সুমন, সাজু, আজিবর, কালু ও সুমন মিয়া) প্রত্যেকের কাছ থেকে ৪০ হাজার টাকার বিনিময়ে ভারতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। এরপর তারা ঢাকা হয়ে শেরপুরে গিয়ে সীমান্তের প্রায় ১৫০ গজ ভেতরে অবস্থান নেয়।

সীমান্তে কড়া নজরদারির কারণে তারা আগের রাতে পার হতে পারেনি। পরে বৃহস্পতিবার রাতে আবার চেষ্টা করার সময় টহল দল তাদের আটক করে।

আটকদের শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন এবং পাসপোর্ট আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button