সারাদেশ

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

অনলাইন নিউজ ডেস্ক

 

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার (২০ জুলাই) রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও সিসিটিভি ফুটেজের বিভিন্ন অংশে গাজী নজরুল ইসলামকে এক তরুণীর সঙ্গে একটি কক্ষে অবস্থান করতে দেখা যায়। কিছু দৃশ্যে তাকে ফোনে কথা বলতে এবং অন্য কিছু দৃশ্যে ওই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় বসে থাকতে দেখা যায়।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেলের পরিচালিত ‘ক্রাইম বার্তা’র পক্ষ থেকে দাবি করা হয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি একটি ভুয়া ভিডিও।

অন্যদিকে, তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ‘বেঙ্গল লেন্স’ তাদের অনুসন্ধানের বরাত দিয়ে দাবি করেছে, ভিডিওটি এআই দিয়ে তৈরি বা সম্পাদিত নয়। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজে থাকা টাইমস্ট্যাম্প থেকে ধারণা করা যায়, ভিডিওটি ২০২৩ সালের ১০ জুলাই ধারণ করা হয়েছিল। তবে এটি কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে তারা নিশ্চিত হতে পারেনি।

এ বিষয়ে গাজী নজরুল ইসলামের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ঘটনা নিয়ে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান মাওলানা আজিজুর রহমান বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। তার ভাষ্য অনুযায়ী, গাজী নজরুল ইসলাম তাদের জানিয়েছেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর সম্মতিতেই এই বিয়ে হয়েছে। তিনি আরও বলেন, ভিডিওটি কীভাবে প্রকাশ্যে এলো, তা তারা খতিয়ে দেখছেন।

বিয়ের সময়কাল সম্পর্কে জানতে চাইলে মাওলানা আজিজুর রহমান বলেন, তিনি সুনির্দিষ্ট তারিখ জানাতে পারেননি। তবে তাদের জানা অনুযায়ী, বিয়েটি বেশ কিছুদিন আগেই সম্পন্ন হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button