রাজনীতিস্থানীয়

সিলেটের সব পাথর কোয়ারী খুলে দেওয়া হবে: জনসমাবেশে জয়নাল আবেদীন

বাংলাদেশ জামায়াতে ইসলামী রুস্তমপুর ও বিসনাকান্দি ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত জনসমাবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন বলেন, সিলেটের প্রায় চার লক্ষ মানুষের জীবিকা পাথর কোয়ারীর সঙ্গে যুক্ত। তবে শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত না করে কোয়ারীগুলো বন্ধ রাখা হয়েছে। নির্বাচিত হলে সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি পুনরায় চালুর ব্যবস্থা করা হবে এবং এলাকায় নতুন ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত সমাবেশে তিনি আরও বলেন, নির্বাচিত হয়ে সংসদে প্রথম যে বিষয়টি আমি তুলব, তা হলো সিলেটের পাথর কোয়ারী পুনরায় চালুর দাবি।

জয়নাল আবেদীন আরও জানান, জৈন্তাপুরের গ্যাস দিয়ে দেশের বিভিন্ন জেলার শহরের অট্টালিকায় চুলা জ্বলে, অথচ জৈন্তাপুর ও গোয়াইনঘাটের সাধারণ মানুষ এখনও গ্যাস সুবিধা থেকে বঞ্চিত। নির্বাচিত হলে সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) এলাকার সার্বিক উন্নয়নকে মাস্টার প্লানের আওতায় এনে আধুনিক ও স্থায়ী উন্নয়নের নতুন ধারা সৃষ্টি করা হবে।

সমাবেশের সভাপতিত্ব করেন মুরব্বি নুর মিয়া, এবং অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন জামায়াত নেতা জয়নুর রশিদ ও আমিনুর রহমান জসীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল হোসেন,বারহাল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমদ,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আজিজুর রহমান আজিজ,পেশাজীবী বিভাগের সাধারণ সম্পাদক মাষ্টার মুশাররফ হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন জামায়াত নেতা আব্দুল্লাহ আল মুনিম, আব্দুল খালিক, আব্দুল হক, ডা. এমাদুর রহমান, এলাকার বিশিষ্ট মুরব্বি জমির উদ্দিন, গোলাম মোস্তফা প্রমুখ।

স্থানীয়রা জানান, জয়নাল আবেদীনের এই পরিকল্পনা এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, নির্বাচনের পর এগুলো বাস্তবায়িত হলে সিলেট-৪ এলাকায় নতুন উন্নয়নের ধারা শুরু হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button