জাতীয়

ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়ে সিলেট ছাড়লেন ডিসি সারওয়ার

সিলেটের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম দায়িত্ব থেকে প্রত্যাহারের পর ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করেছেন। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর পথে রওনা হন।

এর আগে বেলা ১টার দিকে তিনি সরকারি বাসভবন ত্যাগ করেন। সিলেট ছাড়ার আগে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক সংক্ষিপ্ত বার্তায় তিনি লেখেন, “বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।”

সিলেটের শাহজালাল (রহ.)-এর মাজারসংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের মধ্যেই গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করা হয়। একইসঙ্গে তাকে মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।

এর পরদিন সোমবার বিকেল ৫টার দিকে মো. সারওয়ার আলম আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের দায়িত্ব হস্তান্তর করেন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি দাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button