

ডেস্ক নিউজ:
সিলেটের জকিগঞ্জ উপজেলার লুৎফুর রহমান হাইস্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মো. মোস্তাক আহমদকে মনোনীত করা হয়েছে। প্রতিষ্ঠানটির জন্য ছয় মাস মেয়াদি চার সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট।
‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪’-এর ৬৪ ধারা অনুযায়ী বোর্ডের নির্দেশক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডেমারগ্রামের মো. মোস্তাক আহমদ। শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন প্রতিষ্ঠানের ইন্সট্রাক্টর শরিফ আহমদ। অভিভাবক প্রতিনিধি হিসেবে রয়েছেন মো. সিরাজুল ইসলাম তাপাদার। আর সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন লুৎফুর রহমান হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ।
নতুন এ অ্যাডহক কমিটির মেয়াদ ছয় মাস। এ সময়ের মধ্যে প্রতিষ্ঠানটির পূর্ণাঙ্গ গভর্নিং বডি গঠন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ গভর্নিং বডি গঠন করা না হলে অ্যাডহক কমিটির মেয়াদ শেষে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত বলে গণ্য হবে।
বোর্ডের অনুমোদনের পর নতুন কমিটি প্রতিষ্ঠানটির প্রশাসনিক ও শিক্ষাবিষয়ক কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করবে।



