শিক্ষা

জগন্নাথপুরে ক্ষুদে শিক্ষার্থীদের বড় অর্জন, প্রশংসায় ভাসছে শিক্ষা প্রতিষ্ঠান

আলী জহুর, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে কোমলমতি শিক্ষার্থীরা মেধাবৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বাংলাদেশ বেসরকারী স্কুল বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজারে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইংলিশ মিডিয়াম এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির কোমলমতি শিক্ষার্থীরা। ২০২৫ সালে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রাণীগঞ্জ মডেল কিন্ডার গার্টেন কেন্দ্রে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া বাজারে অবস্থিত এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি থেকে ১২ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। চলতি বছরের ২২ জুন বাংলাদেশ বেসরকারী স্কুল বোর্ড কর্তৃপক্ষ কর্তৃক আনুষ্ঠানিকভাবে মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফলাফলে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির পরীক্ষার্থী ১২ জনের মধ্যে ৮ জন বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ৪ জন ট্যালেন্টপুল ও ৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তরা হলো, তৃতীয় শ্রেণীর আরাফাত রহমান, রাইসা চৌধুরী, নার্সারি শ্রেণীর আসীর আজমাইন ও সাফওয়ান হুসেন মাসুদ। সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্তরা হলো, তৃতীয় শ্রেণীর আরিয়ান ইসলাম, দ্বিতীয় শ্রেণীর মাহমুদুল হাসান রিয়াদ, প্রথম শ্রেণীর মোছাঃ ফারহা জান্নাত মুন্নী ও নার্সারি শ্রেণীর অনুশ্রী আচার্য্য। শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল সাফল্যে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। একাডেমির ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেন একাডেমির প্রতিষ্ঠাতা, শিক্ষকমন্ডলী, অভিভাবক ও অন্যান্য শিক্ষার্থীরা। আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের ফলেই প্রতি বছর শিক্ষার্থীরা এমন সাফল্য উপহার দিচ্ছে। আগামীতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button