জাতীয়

একের পর এক সবাই নিশানা হবেন, সতর্ক করলেন মাহফুজ আলম

অনলাইন নিউজ ডেস্ক

সাবেক অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, তিনি হয়তো প্রথম “বলির পাঁঠা” বা “টার্গেট” হতে পারেন, তবে শেষ ব্যক্তি নন—এরপর একে একে আরও অনেককে নিশানা করা হবে।

শনিবার (২৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, “হয়তো আমিই প্রথম বলির পাঁঠা বা টার্গেট হতে পারি, কিন্তু শেষ ব্যক্তি হব না। আপনাদের প্রত্যেককেই একে একে নিশানা করা হবে।” তিনি আরও বলেন, প্রকৃত ও বৈধ ব্যক্তিদের জায়গা দখল করবে “দাবার গুটির মতো ব্যবহৃত লোকজন”, যার পরিণতি সামাল দেওয়া কঠিন হবে।

মাহফুজ আলম শত্রুপক্ষের স্বার্থে কাজ না করতে আহ্বান জানিয়ে ভ্রাতৃঘাতী সংঘাত এড়িয়ে সর্বোচ্চ ঐক্য গড়ে তোলার কথা বলেন। পোস্টের শেষে তিনি পিটার থিয়েলের একটি উদ্ধৃতি উল্লেখ করে রেনে জিরারের বই পড়ার পরামর্শ দেন।

তবে তিনি কোন নির্দিষ্ট প্রেক্ষাপটে এ সতর্কবার্তা দিয়েছেন, তা স্পষ্ট করেননি।

এর আগে তার ‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা তৈরি হয়। সম্প্রতি এক টকশোতে তিনি বলেন, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে কখনোই ‘মাস্টারমাইন্ড’ বলেননি এবং এ ধরনের শব্দের নেতিবাচক ব্যাখ্যা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button