

অনলাইন নিউজ ডেস্ক
রাজধানীর শাহবাগ এলাকার মোতালেব প্লাজায় অভিযান চালিয়ে ৪০ লাখ টাকা মূল্যমানের জাল নোট জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৭ জুন) রাতে রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মীর আসাদুজ্জামান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মোতালেব প্লাজায় একটি চক্র ব্যবসায়ীদের কাছে জাল নোট সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। এরপর দ্রুত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় ইতোমধ্যে চক্রটির তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে। জিজ্ঞাসাবাদের পর বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় জাল টাকা তৈরি ও সরবরাহ করে আসছে।



