“আমরা জুলাই যোদ্ধা” সিলেট মহানগর শাখার পরিচিতি সভায় —দুর্নীতি ও দেশদ্রোহিতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি


অনলাইন নিউজ ডেস্ক
“আমরা জুলাই যোদ্ধা” সিলেট মহানগর শাখার উদ্যোগে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট মহানগর জুলাই যোদ্ধা কমিটির আহবায়ক আব্দুল সালাম টিপুর সভাপতিত্বে ও সমন্নয়ক বৃন্দের উপস্থিতি তে নগরীর লা ভিস্তা হোটেলে পরিচিতি সঙ্গে সভা অনুষ্ঠিত হয়৷
সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর জুলাই যোদ্ধা কমিটির সমন্নয়ক : আফছর খান
সদস্য সচিব- সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সিলেট মহানগর বিএনপি, সুদীপ জ্যোতি এষ, সভাপতি- সিলেট মহানগর ছাত্রদল এবং সদস্য সচিব- জালালাবাদ থানা বিএনপি, জুবের আহমদ, ভারপ্রাপ্ত সভাপতি- সিলেট জেলা ছাত্রদল, ফজলে রাব্বি আহসান।
সাধারণ সম্পাদক- সিলেট মহানগর ছাত্রদল।
বক্তব্যের শুরুতেই আহবায়ক আব্দুস সালাম টিপু, ছাত্র-শ্রমিক-জনতার অভূতপূর্ব দেশপ্রেমের প্রশংসা করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশ আজ স্বৈরাচারমুক্ত হয়েছে। তবে এই অর্জনকে ধরে রাখতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। দৃঢ়তার সাথে তিনি আরও বলেন , “আমাদের সংগঠনের মূল লক্ষ্য হবে দেশে দুর্নীতি ও দেশদ্রোহী কার্যক্রম রুখে দেওয়া।” ফ্যাসিবাদী দোসরদের সতর্ক করে তিনি বলেন, কোনোভাবেই দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করা যাবে না। অস্থিতিশীলতা তৈরির যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে আবারও রাজপথে নামতে জনগণ প্রস্তুত রয়েছে।
২৮ জুন ২০২৬ রোববার বিকেল ৪ টায় সিলেট মহানগর এর হোটেল লা ভিস্তায় অনুষ্ঠিত পরিচিতি সভায় “আমরা জুলাই যোদ্ধা” সিলেট মহানগর শাখার আহবায়ক কমিটির পরিচিতি সভায় অংশগ্রহণ করেন সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ হাসান সাগর, যুগ্ন আহবায়ক মো মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ , মাহবুব হোসেন, খান মোহাম্মদ সামি, সুজন আহমদ, ফজলু মিয়া, মুস্তাকিম, সদস্য সচিব মাহমুদুল হাসান সাগর, আসাদুজ্জামান, সুমন রায় প্রমূখ।
উল্লেখ্য যে, “আমরা জুলাই যোদ্ধা” কেন্দ্রীয় কমিটি সভাপতি মোঃ আমিনুল ইসলাম ইমন এবং সাধারণ সম্পাদক মোঃ আল মিরাজ গত ২০ জুন ২০২৬ এই কমিটির অনুমোদন প্রদান করেন ।



