জাতীয়

আদ্-দ্বীন হাসপাতালের পক্ষে কথা বলতে সাদিক কায়েম কত টাকা পেয়েছেন ? প্রশ্ন ছাত্রদল নেতার

অনলাইন নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের সমালোচনা করেছেন কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। তিনি প্রশ্ন তুলেছেন, আদ্-দ্বীন হাসপাতালের পক্ষে কথা বলতে সাদিক কায়েম কোনো আর্থিক সুবিধা পেয়েছেন কি না।

আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবন এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শেখ তানভীর বারী হামিম।

হামিম বলেন, সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে সাদিক কায়েম হাসপাতালটির পক্ষে অবস্থান নিয়েছেন। তার দাবি, হাসপাতালটিতে অক্সিজেন–সংকটের অভিযোগে একাধিক শিশুর মৃত্যুর ঘটনা নিয়ে প্রশ্ন উঠলেও ডাকসু ভিপি সেই বিষয়টিকে গুরুত্ব না দিয়ে হাসপাতালের পক্ষ নিয়েছেন।

সাদিক কায়েমকে উদ্দেশ করে হামিম বলেন, ‘আপনি তো ইতিমধ্যে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। জানতে চাই, কত টাকার বিনিময়ে আপনাকে দিয়ে ওই স্ট্যাটাস দেওয়া হয়েছে? নাকি আগামী নির্বাচনের ব্যয়ভার বহনের কোনো প্রতিশ্রুতির ভিত্তিতেই আদ্-দ্বীন হাসপাতালের পক্ষে অবস্থান নিয়েছেন?’

তবে শেখ তানভীর বারী হামিমের এসব অভিযোগের বিষয়ে ডাকসু ভিপি সাদিক কায়েমের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button