সারাদেশ

এবার জোড়া ভূমিকম্পে কাঁপল দেশ

মায়ানমার সীমান্তবর্তী এলাকায় ১৭ মিনিটের ব্যবধানে দুটি ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৩ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৯।

এর ১৭ মিনিট পর রাত ৯টা ৫১ মিনিটে আবারও কম্পন অনুভূত হয়। দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২। দুটি কম্পনই ভূপৃষ্ঠের প্রায় ৬৭ দশমিক ৮ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়েছে।

এর আগে একই দিনে ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে আরেকটি ভূমিকম্পে দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এর উৎপত্তিস্থল ছিল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরা।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, সকালের ওই ভূমিকম্পটি ছিল হালকা মাত্রার এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button