

রাজধানী ঢাকায় ৪০টি খেলার মাঠ নির্মাণের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে তিনি নিজ নির্বাচনি এলাকা সহ শহরের বিভিন্ন স্থানে এসব মাঠ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ইসিবি চত্ত্বরে অনুষ্ঠিত নির্বাচনি পথসভায় এই অঙ্গীকার করেন তিনি। নির্বাচনের শেষ প্রচারের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে পথসভা ও গণসমাবেশে অংশ নিয়ে ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপন করছেন তারেক রহমান।
বিস্তারিত আসছে…



