জাতীয়

শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে প্রস্তুত প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে ভোটের পরিবেশ নিয়ে কোনো শঙ্কার কারণ নেই। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে পুরোপুরি প্রস্তুত।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ভোট কারচুপির কোনো আশঙ্কা নেই। ভোটাররা সহযোগিতা করবেন, কোথাও কোনো ধরনের কারচুপি ঘটলে তা আমাদের জানালে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এটি হবে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন। বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠুভাবে সম্ভব কি না জানতে চাইলে তিনি জানান, প্রতিটি এলাকায় যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি পুনরায় নিশ্চিত করেন, এই নির্বাচন হবে সম্পূর্ণ স্বাধীন, ন্যায্য এবং গ্রহণযোগ্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button