সারাদেশ

বিএনপি-ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যে মারামারি, আহত ৪

ভোলা-৪ আসনের চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকায় একটি ভোট কেন্দ্রের পাশে বিএনপি ও ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে শশীভূষণ থানার আঞ্জুরহাট মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের মাঠের সামনের রাস্তায় এই ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সকাল থেকেই কেন্দ্রের পাশে বিএনপি ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা অবস্থান করছিলেন। দুপুর আনুমানিক দেড়টার দিকে ইসলামী আন্দোলনের কর্মী কাশেম ও হাসানের সঙ্গে স্থানীয় বিএনপির নেতা পালোয়ান ও মামুম হাওলাদারের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা চালান, যা প্রতিহত করেন ইসলামী আন্দোলনের কর্মীরা। এরপর উভয়পক্ষের মধ্যে মারামারি হয় এবং কমপক্ষে ৪ জন আহত হন।

শশীভূষণ থানার ওসি মো. ফকরুল ইসলাম জানান, মারামারিটি কেন্দ্রের বাইরে সংঘটিত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে উভয়পক্ষই ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button