বিভাগীয়

সভাপতি গোলজার, সম্পাদক সাইফুর: সিলেট অনলাইন প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

সিলেট অনলাইন প্রেসক্লাব–এর কার্যকরী পরিষদের ২০২৬–২৭ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলজার আহমদ হেলাল এবং সাধারণ সম্পাদক পদে বিজয় টিভির সিলেট প্রতিনিধি এম. সাইফুর রহমান তালুকদার পুনর্নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ইরফানুজ্জামান চৌধুরী। এ সময় নির্বাচন কমিশনার আফতাব চৌধুরী ও মুহিবুর রহমান উপস্থিত ছিলেন।
নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন—সিনিয়র সহসভাপতি আব্দুল মুহিত দিদার (একাত্তর টেলিভিশন), সহসভাপতি জহিরুল ইসলাম মিশু (আলোকিত বাংলাদেশ), সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি (ঢাকা পোস্ট), কোষাধ্যক্ষ শহিদুর রহমান জুয়েল (টাইম বাংলা নিউজ), পাঠাগার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ (একাত্তরের কথা), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. কামরুল আলম (আলোকিত সিলেট), দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন মান্না (ডেইলি ক্যাম্পাস) এবং সদস্য সাদিকুর রহমান চৌধুরী (দিনকাল), মো. মশাহিদ আলী (বার্তা ২৪) ও সৈয়দ রাসেল আহমদ (আজকের সিলেট)।
ভোট গ্রহণ চলাকালে নির্বাচন পরিদর্শন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও ডিসি (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, আপিল বোর্ডের সদস্য ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার ও অ্যাডভোকেট সৈয়দা শিরিন আক্তার, মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান রুবেল এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক খন্দকার শিপার আহমদ। নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্বে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button