

শেখ মো শাহীন উদ্দীনহবি ( হবিগঞ্জ মাধবপুর )
দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা পুনর্বিন্যাস করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মোট আসন থেকে ২৮০টি কমিয়ে এবার মোট ৫ হাজার ১০০ আসন নির্ধারণ করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেনকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে ৩০ অক্টোবর অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের বিদ্যমান আসন পুনর্বিন্যাস করা হল। চিঠি অনুযায়ী, হবিগঞ্জ মেডিকেল কলেজে ১শ’ থেকে কমিয়ে ৫০ আসন নির্ধারণ করা হয়েছে।



