সারাদেশ

ভারত-বাংলাদেশের সম্পর্ক অকৃত্রিম: সহকারী হাইকমিশনার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেছেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক কৃত্রিম নয়, বরং তা অকৃত্রিম ও হৃদ্যতাপূর্ণ।

 

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ সময় কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং ভারতীয় সহকারী হাইকমিশনের পক্ষ থেকে সবার প্রতি শুভেচ্ছা জানান।

 

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মনোজ কুমার বলেন, বাংলা ভাষা দুই দেশের একটি অভিন্ন সম্পদ। শুধু ভাষাই নয়, বাংলা সংস্কৃতিও ভারত ও বাংলাদেশের মানুষ সমানভাবে লালন, পালন ও ধারণ করে আসছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button