

বাংলাদেশ দুগ্ধ উন্নয়ন বোর্ডের রাষ্ট্রীয় দুধ প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান মিল্কভিটা–র নতুন মহাব্যবস্থাপক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেটের এনায়েত চৌধুরী। শনিবার জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক দক্ষতা, দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং সংস্থার উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। এনায়েত চৌধুরী বিভিন্ন সময় মাঠপর্যায়ের উৎপাদন, সংগ্রহ ও বিতরণব্যবস্থার উন্নয়ন কার্যক্রমে যুক্ত ছিলেন।
দলীয় সূত্র জানায়, একসময় তিনি যুক্তরাজ্যে অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছের তরুণ কর্মীদের একজন হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক ও সংগঠনিক পরিসরে তার সক্রিয় ভূমিকা উল্লেখযোগ্য।
নতুন দায়িত্ব পাওয়ার পর এনায়েত চৌধুরী প্রতিক্রিয়ায় বলেন, “মিল্কভিটা দেশের দুগ্ধ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে এই প্রতিষ্ঠানের স্বচ্ছতা, উৎপাদনশীলতা ও মানোন্নয়ন নিশ্চিত করার চেষ্টা করব।”
মিল্কভিটার কর্মকর্তারা আশা করছেন, তার নেতৃত্বে প্রতিষ্ঠানটির চলমান প্রকল্পগুলো আরও গতিশীল হবে এবং দুধ সংগ্রহ–বিপণন ব্যবস্থায় নতুন অগ্রগতি দেখা যাবে।



