

স্টাফ রিপোর্টার
সিলেটে আগামীকাল মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আজ শহরের একটি স্থানীয় হোটেলে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় প্রতিমন্ত্রীর সফরকে সফল ও সুশৃঙ্খল করতে সার্বিক প্রস্তুতি এবং দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তর আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, বিগত সরকারের সময় ক্রীড়াঙ্গনে যেসব সুবিধাভোগী একটি নির্দিষ্ট মহল প্রভাব বিস্তার করেছিল, ভবিষ্যতে যেন তারা কোনোভাবে ক্রীড়াঙ্গনে আশ্রয়–প্রশ্রয় না পায় সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। ক্রীড়ার সুষ্ঠু পরিবেশ অক্ষুণ্ণ রাখতে এই অনাকাঙ্ক্ষিত মহলকে দৃঢ়ভাবে প্রতিহত করারও প্রত্যয় ব্যক্ত করা হয়।
মাননীয় প্রতিমন্ত্রীর সিলেট অবস্থানকালে সার্বক্ষণিক তার সঙ্গে থেকে সফরকে সাফল্যমণ্ডিত করতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন—
মোস্তাফা কামাল পাশা মওদুদ, আনোয়ার হোসেন মানিক, আশরাফ হোসেন আরমান, নাসিমুল হক শাকিল, শাকিল মোর্শেদ, দেলোয়ার হোসেন দিনার, ফজলে রাব্বি আহসান, সুদীপ জ্যেতি, মোহাম্মদ তোফায়েল আহমদ, নাজিম, লিপু, নাসির বক্স, মিন্টু, ইমন, আন্নানসহ আরও অনেকে।
এ সফরকে ঘিরে সিলেটের ক্রীড়া অঙ্গনে ইতোমধ্যেই উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।



