খেলাধুলা

চলতি সপ্তাহে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল

২০২৬ ফুটবল বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে প্রীতি ম্যাচ খেলবে দুই লাতিন পরাশক্তি। সাধারণত এই সময় দুটি করে প্রীতি ম্যাচ খেলে তারা, তবে এবার ব্যতিক্রম দেখা যাচ্ছে। ব্রাজিল খেলবে দুই ম্যাচ, কিন্তু আর্জেন্টিনা মাঠে নামবে মাত্র একটিতে।

১৪ নভেম্বর অ্যাঙ্গোলার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে দেশটির বিপক্ষে বিশেষ এক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচের জন্য অ্যাঙ্গোলা সরকারের কাছ থেকে প্রায় ১৭০ কোটি টাকা পারিশ্রমিক পাবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

প্রথমে ম্যাচ শেষে আর্জেন্টিনার ভারতের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল। তবে লজিস্টিক সমস্যা, স্টেডিয়াম প্রস্তুতিতে দেরি এবং ফিফার অনুমোদন না পাওয়ায় ভারত সফর বাতিল করা হয়েছে।

অন্যদিকে, নির্ধারিত সূচি অনুযায়ী ইউরোপ সফরে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের মুখোমুখি হবে তারা। আর ১৮ নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে খেলবে বছরের শেষ ম্যাচটি।

বাংলাদেশের সমর্থকদের জন্য হতাশার খবর হলো—আর্জেন্টিনা ও ব্রাজিলের এই ম্যাচগুলো উপমহাদেশের কোনো টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হবে না। তবে বাংলাদেশ দলও এই সময় দুটি ম্যাচ খেলবে—১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের খেলা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button