শিক্ষা

নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক

শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এখন নকল আগের মতো সরাসরি না থাকলেও এর ধরন বদলে গেছে। তাই পুরোনো ‘পরীক্ষা আইন’ পরিবর্তন করে নতুনভাবে সময়োপযোগী করা হয়েছে।

তিনি জানান, আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় যদি কোনো পরীক্ষার্থীর কাছে নকল পাওয়া যায়, তাহলে তাকে ডিটেনশনসহ আইনের আওতায় আনা হবে। শুধু শিক্ষার্থী নয়, কোনো পরীক্ষাকেন্দ্রে নকল পাওয়া গেলে ওই প্রতিষ্ঠানের প্রধান বা কেন্দ্রপ্রধানের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রশ্নফাঁস ও নকলের মতো অনিয়ম রোধে সরকার কঠোর অবস্থানে আছে এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

এই বক্তব্য তিনি বুধবার রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক মতবিনিময় সভায় দেন, যেখানে বিভিন্ন শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবরা উপস্থিত ছিলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা–৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আক্তারুজ্জামান এবং বোর্ড সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button