জাতীয়

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে

অনলাইন নিউজ ডেস্ক

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে গুমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গুমের শিকার পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর বিষয়টি চলতি বাজেটে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হবে। ন্যায়বিচার নিশ্চিত করতে দায়ীদের বিচারের আওতায় আনার প্রক্রিয়াও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা অংশ নিয়ে ক্ষতিপূরণ, পুনর্বাসন ও ন্যায়বিচারের দাবি তুলে ধরেন। তাদের স্মৃতিচারণ ও বক্তব্যে পুরো মিলনায়তনে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সানজিদা ইসলাম তুলি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামসহ অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button