জাতীয়

আবরার ফাহাদের নামে বুয়েটে হল নির্মাণের প্রস্তাব দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। তবে মেধাবী শিক্ষার্থীরাও কখনও কখনও ভুল পথে পরিচালিত হতে পারে। অতীতে বুয়েটে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার স্মৃতি ধরে রাখতে আবরার ফাহাদের নামে একটি আবাসিক হল নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়া হবে।

শনিবার (২৭ জুন) বুয়েটের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের পরিচিতিমূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আবাসন সংকট শিক্ষার্থীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলে। বর্তমানে বুয়েটের আবাসিক হলগুলোতে আসনের অপ্রতুলতা রয়েছে। এ সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে এবং বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা হবে।

তিনি আরও জানান, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার মান উন্নয়নে গবেষণা অনুদান (রিসার্চ গ্র্যান্ট) বাড়ানো হবে। পাশাপাশি অনেক গবেষণাগারে এখনও পুরোনো যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ল্যাবগুলোকে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button